28 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে আজ

ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে আজ


বিএনএ ডেস্ক: ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় আবারও সরব হয়েছে স্কুল প্রাঙ্গণ। শারদীয় দুর্গাপূজা ও বিভিন্ন দিবস উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ বুধবার (৮ অক্টোবর) থেকে খুলেছে।

শিক্ষা মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় গত ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়। এ ছুটি চলে গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত টানা ১২ দিন। এর মধ্যে ছিল শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজার ছুটি। সেই সঙ্গে সাপ্তাহিক দুই দিনের বন্ধও অন্তর্ভুক্ত ছিল।

উল্লেখ্য, ছুটির সময় শিক্ষার্থীদের যেন পরীক্ষার চাপ না থাকে, সেজন্য ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার সময়সূচি নির্ধারণ না করতে শিক্ষা মন্ত্রণালয় আগেই নির্দেশনা দিয়েছিল। এ বিষয়ে গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩