30 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » রাবি শাখা ছাত্রলীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর

রাবি শাখা ছাত্রলীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর

রাবি শাখা ছাত্রলীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সম্মেলন যথাক্রমে আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষর করা পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ‘বার্ষিক সম্মেলন ২০২৩’ আগামী ১৮ সেপ্টেম্বর ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ‘বার্ষিক সম্মেলন ২০২৩’ আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।ি

আরও পড়ুন: শাটল ট্রেন দুর্ঘটনা, চবিতে সংবাদ সম্মেলন

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ ডিসেম্বর রুয়েট ও ৮ ডিসেম্বর রাবি শাখা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ১১ ডিসেম্বর দুই শাখায় ঘোষণা করা হয় নতুন কমিটি। প্রায় সাড়ে ছয়বছর যাবত সেই কমিটিগুলোই নেতৃত্ব দিয়ে আসছিল এই দুই বিশ্ববিদ্যালয়ে।

বিএনএনিউজ/সাকিব, বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের