29 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকা থেকে শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার ( ৮ জুলাই ) দুপুর ২ টার দিকে মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের সুপারডেক উপকূল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হালিমা খাতুন (২৭), মোস্তাকিমা (২০), সানজিদা (২১), দজুমা খাতুন (১৮), শাহীনা (১৯), আবু বক্কর (২৫), সালামত খান (২১), শওকত উল্যাহ (২২), আরিফ উল্যাহ(২১)। শিশুরা হলেন, মিজান (৮ মাস), শওকত আরা (৫), ইমাম শরীফ (৬ মাস), ইসমত আরা (৩ মাস), হাসান শরীফ (৬), আব্রাহাম খান জয়( ১), ফাতেমা (১৩)।

জোরারগঞ্জ থানার ওসি মীর হোসেন মামুন বলেন, আজ দুপুরে একদল রোহিঙ্গাকে সমুদ্র উপকূলে দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়।পুলিশের একটি দল গিয়ে তাদের আটক করে।আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৬ জন শিশু। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী