31 C
আবহাওয়া
৪:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু, কাটবে দুর্ভোগ

আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু, কাটবে দুর্ভোগ

আদানি

বিএনএ ডেস্ক: ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার (৭ জুন) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে আবার এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে।

চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে আদানির বিদ্যুৎ আমদানি বন্ধ হওয়ায় মানুষজনের দুর্ভোগ বেড়ে যায়। হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। বুধবার বিকেল পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।

পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খানের পাঠানো বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় আদানির কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির কয়লাভিত্তিক কড্ডা কেন্দ্রর একটি ইউনিট থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে প্রবেশ করছে। রহনপুরে বুধবার টর্নেডোর কারণে লাইন ট্রিপ করে বলে পিজিসিবির কর্মকর্তারা জানিয়েছিলেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী