26 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম মেডিকেলে নার্সদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার

চট্টগ্রাম মেডিকেলে নার্সদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছেন নার্সরা। মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ১০টায় হাসপাতাল পরিচালকের সঙ্গে বৈঠক শেষে নার্সরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করেন ইন্টার্ন নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেন্টু মিয়া। তিনি জানান, হাসপাতালের পরিচালক ও কলেজের অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে নার্স অ্যাসোসিয়েশনের মিটিং হয়েছে। তারা দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন। তাই তাই আমাদের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, এদিন বিকেলে নার্সদের ওপর হামলার ঘটনায় এ বিক্ষোভ শুরু হয়। এসময় তারা ‘বিচার চাই, বিচার চাই’ বলে স্লোগান দিতে থাকেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী