24 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » যে কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

যে কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল বন্দর

বেনাপোল-পেট্রাপোল বন্দরের সাথে দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দু’দেশের বন্দর এলাকায় কয়েক কিলোমিটার যানজটে আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। তবে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার(৮ মে ২০২৩) ভারতের স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল বন্দর ও প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শনের কর্মসূচি থাকায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে ২ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। আগামী বুধবার সকাল থেকে তা ফের  চালু হবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকরতা এনাম হোসেন সাংবাদিকদের বলেন, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল বন্দর পরিদর্শনের কর্মসূচি রয়েছে। নিরাপত্তাজনিত কারণে সোমবার ও আগামীকাল মঙ্গলবার ২ দিন দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে। তবে কাস্টমসের সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে