29 C
আবহাওয়া
৬:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে র‌্যাগিং বিরোধী মতবিনিময় সভা 

ইবিতে র‌্যাগিং বিরোধী মতবিনিময় সভা 


বিএনএ, ইবি: ‘র‌্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে র‌্যাগিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ্যান্টি র‌্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম আলী হাসান।

এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের সভাপতি, ছাত্র-উপদেষ্টা মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

এ্যান্টি র‌্যাগিং ভিজিলেন্স কমিটির সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার(প্রশাসন) মোঃ আব্দুল হান্নানের পরিচালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মোঃ নওয়াব আলী, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক(ইন-চার্জ) ড. আমানুর আমান প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমাদের সকলকে র‌্যাগিং প্রতিরোধের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেরই একটি শ্লোগান হবে আমি মানবিকতা বিবর্জিত কাজ করব না এবং আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না এবং কোনভাবেই প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশের ব্যাঘাত ঘটবে না। তাহলেই সকল ধরনের র‌্যাগিং প্রতিরোধ করা সম্ভব হবে। র‌্যাগিংয়ের ফলে শারীরিক-মানসিকতার পাশাপাশি মৃত্যু পর্যন্ত ঘটাচ্ছে যা আমাদের মর্যাদা ও মাথা উঁচু করে দাঁড়াতে দিচ্ছে না। তাই মানবিক ও বসবাসযোগ্য দেশ ও শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হলে মানবিকবোধ সম্পন্ন মানুষ হতে হবে।

বিএনএ/ তারিক সাইমুম,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত