31 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চিপ উৎপাদন কমাচ্ছে স্যামসাং

চিপ উৎপাদন কমাচ্ছে স্যামসাং


বিএনএ, বিশ্বডেস্ক : মেমোরি চিপ উৎপাদনে কমাতে চলেছে ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং। ত্রৈমাসিক লভ্যাংশের হার ৯৬ শতাংশ কমায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং জানায়, বৈশ্বিক অর্থনীতির মন্থর গতি ও করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মেমোরি চিপের চাহিদা কমে গেছে।

প্রাথমিকভাবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হিসেব অনুযায়ী প্রতিষ্ঠানটির লাভ কমে গেছে প্রায় ৪৫৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৮১২ কোটি টাকার কাছাকাছি। গত বছরে এই লোকসানের পরিমাণ ছিলো এর দ্বিগুণের চেয়েও বেশি।

এদিকে, এই চিপ উৎপাদনে রাশ টানার খবর ছড়িয়ে পড়ার পর কোম্পানিটির শেয়ারের দাম এক লাফে চার শতাংশ বেড়ে গেছে। এ বিষয়ে দক্ষিণ কোরীয় টেক-জায়ান্ট স্যামসাং জানায়, প্রয়োজন অনুযায়ী মেমোরি চিপ উৎপাদন কমিয়ে আনা হবে। তবে যেসব পণ্য নিয়মিত বিক্রি হয়, সেসবের ওপর এই সিদ্ধান্তের কোনও প্রভাব পড়বে না।

পৃথিবীর বৃহত্তম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং। গত মাসেই দক্ষিণ কোরিয়ার বড় চিপ তৈরির প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দিয়েছিল তারা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে