34 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বোলিংয়ে বাংলাদেশ; ফিরলেন তামিম-তাইজুল

বোলিংয়ে বাংলাদেশ; ফিরলেন তামিম-তাইজুল

বোলিংয়ে বাংলাদেশ; ফিরলেন তামিম-তাইজুল

বিএনএ, ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে শুরুতে বোলিং করছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

শুক্রবার (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিনের খেলা শুরু হয় বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

শেষ টেস্টে বাংলাদেশ একাদশে দুইটি পরিবর্তন আনা হয়েছে। চোট পেয়ে দেশে ফেরা পেসার তাসকিন আহমেদের পরিবর্তে ঢুকেছেন স্পিনার তাইজুল ইসলাম। একাদশে ফিরেছেন পেটের পীড়ায় গত ম্যাচে খেলতে না পারা ওপেনার তামিম ইকবাল। প্রায় ১ বছর পর আবার টেস্ট খেলতে নেমেছেন তিনি। ফর্মে  না থাকা সাদমান ইসলামের জায়গায় দলে জায়গা হয়েছে তার।

দ্বিতীয় টেস্টের টস
দ্বিতীয় টেস্টের টস

তবে স্বাগতিক প্রোটিয়ারা অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছেন। ডারবানে প্রথম টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, সারেল এরউইয়া, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা (উইকেটরক্ষক), ভিয়ান মুল্ডার, কেশব মহারাজ, সিমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর