29 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন


বিএনএ, গাজীপুর : গাজীপুর মহানগরীর জয়দেবপুর শিমুলতলী এলাকায় এলটেক অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লেগেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

স্থানীয়রা জানান, মুহূর্তেই আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে, চারপাশে ঘন কালো ধোঁয়াও ছড়িয়ে পড়ে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুবেল রানা জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখনও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

এলাকাবাসী জানিয়েছেন, আগুন লাগার পর তীব্র গরম ও ধোঁয়ার কারণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও কেউ ভেতরে আটকা পড়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী