26 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর

স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর


বিএনএ, ঢাকা : গুলিস্তান সংলগ্ন সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা মরদেহের মধ্যে কতৃপক্ষ ৫ টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।

এছাড়া সম্রাট নামে একজনের মরদেহ তাদের স্বজনরা জোর করে নিয়ে গেছেন। বাকি মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের জন্য মর্গে প্রস্তুতি চলছে।

রাত থেকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে অস্থায়ী বুথ বসিয়ে পুলিশের উপস্থিতে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

ঢাকা জেলার অতিরিক্ত প্রশাসক কাজী হাফিজুল আমিন জানান, রাত থেকেই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। নিহতদের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকাল ৪ টা ৫০ মিনিটে সিদ্দিক বাজারের বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০০ লোক।

বিএনএনিউজ/ আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী