26 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ার এক জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের

রাশিয়ার এক জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, খারকিভ শহরের কাছাকাছি এক সংঘর্ষে ওই পদস্থ সেনা কর্মকর্তা নিহত হন। খবর বিবিসির।

খবরে বলা হচ্ছে, ইউক্রেনের এ দাবি যাচাই করা তাদের পক্ষে সম্ভব হয়নি এবং রাশিয়াও কিয়েভের এ দাবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, খারকিভের কাছ এক সংঘর্ষে রাশিয়ার ৪১তম বাহিনীর উপ কমান্ডার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ নিহত হয়েছেন।বিবৃতিতে বলা হয়, ওই সংঘর্ষে আরো কয়েকজন রুশ সেনা কর্মকর্তা হতাহত হয়েছেন।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, জেনারেল গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি সিরিয়ায় রাশিয়ার সেনা অভিযানে অংশগ্রহণ করেছেন। তাকে সম্মানজনক সামরিক পদকও প্রদান করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী