26 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন ইমরান খান

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন ইমরান খান

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন ইমরান খান

বিএনএ, বিশ্ব ডেস্ক: পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং পিটিআই-এর বন্দী নেতা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা আদিয়ালা কারাগার থেকে ডাকযোগে (পোস্টাল ব্যালটের মাধ্যমে) ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে বিকেল ৫টা পর্যন্ত।

অন্যান্য রাজনৈতিক নেতারাও ডাকযোগে ভোট দিতে পেরেছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি, আওয়ামী মুসলিম লীগ প্রধান শেখ রশিদ এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

তবে পোস্টাল ভোটিং প্রক্রিয়া শেষ হওয়ার পরে দোষী সাব্যস্ত এবং গ্রেপ্তার হওয়ায় ভোটাধিকার প্রয়োগে অংশ নিতে পারেননি ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।

পিটিআই নেতা ইমরান খানকে কারাগারে রেখেই নতুন সরকার গঠনে অংশগ্রহণ করছে দেশটির ১২ কোটি ৮০ লাখ ভোটার। জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে ৮৫৯ আসনের জন্য লড়ছেন ১৮ হাজার প্রার্থী।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তরুণ ভোটাররা। এবার, ৩৫ বছরের কম বয়সী ভোটার সাড়ে ৫ কোটিরও বেশি। তবে, নির্বাচনে সুবিধাজনক অবস্থানে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএলএন ও বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি।

অন্যদিকে মামলা-নিষেধাজ্ঞায় কোণঠাসা পিটিআই-এর অনেক নেতা লড়ছেন স্বতন্ত্র হিসেবে। গতকালও পাকিস্তানের বিভিন্ন স্থানে ঘটেছে সহিংসতা। যার মধ্যে, বেলুচিস্তানে প্রাণ হারিয়েছেন ২৯ জন।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি