29 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সারাহ কুক

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সারাহ কুক


বিএনএ, ঢাকা : বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সারাহ কুক। তিনি আগামী এপ্রিল বা মে মাসে রবার্ট ডিকসনের স্থলাভিষিক্ত হবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) তার এই নিয়োগের কথা জানিয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সারাহ কুক ২০২০ সাল থেকে লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ–পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সারাহ কুক ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের বাংলাদেশ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি তানজানিয়ায় যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।

সারাহ কুক প্রাইসওয়াটারহাউসকুপারসে অর্থনৈতিক পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী