25 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » এইচএসসি-সমমান পরীক্ষায় এগিয়ে মাদরাসা বোর্ড

এইচএসসি-সমমান পরীক্ষায় এগিয়ে মাদরাসা বোর্ড


বিএনএ, ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে এবার শীর্ষ অবস্থানে আছে মাদরাসা শিক্ষা বোর্ড। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মাদরাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২ শতাংশ এবং ৯০ দশমিক ৭২ শতাংশ পাসের হার নিয়ে পরের অবস্থানে কুমিল্লা বোর্ড।

এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলে ছাত্রদের পসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ, ছাত্রীদের ৮৭ দশমিক ৪৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী।

বিএনএ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!