25 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে বোর্ডে পাসের হার ৮১.৪০

সিলেটে বোর্ডে পাসের হার ৮১.৪০

এইচএসসির ফল প্রকাশে সংশোধীত আইনের গেজেট জারি

বিএনএ, সিলেট : এইচএসসি ও সমমান পরীক্ষায় এ বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। এছাড়া এবার বোর্ডের পুরোনো রেকর্ড ভেঙে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮৭১ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ৭৩১ জন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল ফলাফল প্রকাশ করেন।

তিনি বলেন, এবছর সিলেট বোর্ডে মোট ৬৬ হাজার ৪৯১ শিক্ষার্থী অংশ নিয়ে ৫৪ হাজার ১২২ জন পাস করেছেন। পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। এবার অতিবন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্যান্য বোর্ডের তুলনায় আমাদের ফলাফল একটু খারাপ হয়েছে। তবে ২০১৯ এর ফলাফলের তুলনায় এবছর ফলাফল অনেক ভালো হয়েছে। ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৯৪ জন। আর পাসের হার ছিল ৬৭ দশমিক ০৫ শতাংশ।

বিএনএ/বিএম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!