26 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাম্পের বিরুদ্ধে ইরাকের গ্রেফতারি পরোয়ানা

ট্রাম্পের বিরুদ্ধে ইরাকের গ্রেফতারি পরোয়ানা

ট্রাম্পের বিরুদ্ধে ইরাকের গ্রেফতারি পরোয়ানা

বিএনএ, বিশ্ব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরাক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে এর আগে ইরান গ্রেফতার পরোয়ানা জারি করেছিল। গত বছরের জানুয়ারিতে ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে ড্রোন হামলায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করেছেন ইরাকের আদালত।

গত বছরের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের বাইরে হাশদ আল-শাবি গোষ্ঠীর উপপ্রধান মুহান্দিস মার্কিন ড্রোন হামলায় নিহত হন। একই হামলায় নিহত হন ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। এ হামলার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। হত্যাকাণ্ডের পর ট্রাম্প বলেছিলেন, একজনের দামে দুজনের হিসাব শেষ করা হলো।

ইরানের একটি আদালত গত বছরের জুনে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) কাছে ট্রাম্পের বিরুদ্ধে রেড নোটিশ দিতে অনুরোধ জানানো হয়।
বিএনএনউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি