29 C
আবহাওয়া
৬:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ব্যক্তি সাফল্যের শর্ত

ব্যক্তি সাফল্যের শর্ত

ব্যক্তি সাফল্যের শর্ত

বিএনএ, ডেস্ক: জীবন হল সাফল্য ও ব্যর্থতায় বোনা বিনি সুতোর মালা। সাফল্য হচ্ছে সেই মুহুর্তের নাম যা চিরস্থায়ী হয়ে থাকার ক্ষমতা রাখে। বহু প্রচেষ্টার পর মানুষ সাফল্যের আনন্দময় মুহূর্তের সম্মুখীন হয়। অতএব ব্যক্তি যখন তার আত্ম প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়; তা-ই হল প্রকৃত সফলতা।

সুখই হলো সফলতার চাবিকাঠি। তাই সফল হতে হলে প্রয়োজন শারীরিক ও মানসিক পরিশ্রম।

সাফল্যের তিনটি শর্ত
১। অন্যের থেকে বেশী জানা।
২। অন্যের থেকে বেশী কাজ করা।
৩। অন্যের থেকে কম আশা করা।

পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হওয়া। ধৈর্য্যের সাথে কাজ করা, অদম্য ইচ্ছাশক্তি নিয়ে কাজ সম্পন্ন করা, অবশেষে সাফল্য অর্জন।

সাফল্য অর্জনের দু’টি পথ
১। সঠিক লক্ষ্য নির্ধারণ করা
২। একাগ্রতা নিয়ে অবিচল থেকে কাজ করা।

যিনি কখনো পরিশ্রম করেননি তাঁর জীবনে কখনও সফলতা আসতে পারে না। যে নিজেকে অক্ষম ভাবে, সে ব্যক্তি কখনও সফলতার মুখ দেখতে পায় না। সর্বোচ্চ আসন পেতে গেলে ব্যক্তিকে নিন্ম স্থান থেকে শুরু করতে হবে। তাহলে সে সফলতার শিখরে উঠতে পারবে। ব্যর্থতাই হলো সফলতার সিঁড়ি। যে ব্যক্তি জীবনে কখনও ব্যর্থ হয়নি সে কখনও সফলতার সুখের আস্বাদ গ্রহণ করতে পারেনি।

দ্রুত ধাবমান সময়ের সদ্ব্যবহার করতে জানতে হবে। পরিকল্পনা নিয়ে এগোতে হবে। তবেই নিশ্চিতভাবে সফলতা আসবে।

বিএনএনিউজ/ রেহেনা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত