25 C
আবহাওয়া
৭:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর


আদালত প্রতিবেদক: প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেননি হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।

এরআগে রোববার তার জামিনের আবেদন করা হয়। সোমবার আদালত জামিন শুনানির দিন বৃহস্পতিবার ঠিক করেন।

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত। এরপর মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদন করা হয়। গত ২২ নভেম্বর আবেদনটি নামঞ্জুর করে আদালত। এরপর উচ্চ আদালতে তার জামিন আবেদন করা হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত