25 C
আবহাওয়া
১:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেন দেখতে গিয়ে বাসচাপায় ভাই-বোন নিহত

ট্রেন দেখতে গিয়ে বাসচাপায় ভাই-বোন নিহত

কক্সবাজারে মুরগী নিয়ে মারামারিতে ছোট ভাই নিহত

বিএনএডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় ট্রেন দেখতে গিয়ে বাসের ধাক্কায় দুই শিশুর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার সৌদি প্রবাসী নাসির উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৮), মেয়ে সাবা (৬)।

স্থানীয়রা জানান, সকালে ট্রেন দেখতে গিয়ে ডুলাহাজারা সড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় দুই ভাই-বোন। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। সে নিহতদের চাচাতো বোন। তাকে মালুমঘাট হাসপাতালে নেওয়া হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ডুলাহাজারা সড়কে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরে এলে ঘটনার কারণসহ বিস্তারিত জানা যাবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!