23 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার আসামি গ্রেফতার

যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার আসামি গ্রেফতার

যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার আসামি গ্রেফতার

বিএনএ ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামি আশিকুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার(৬ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা জেলার টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার অন্যতম আসামি আশিকুর চুয়াডাঙ্গা জেলায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার বিকেলে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

গত ২৯ নভেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পৌরসভার ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর আরিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরিফের স্ত্রী বাদী হয়ে ৭ জনের নামে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর র‌্যাব অভিযান চালিয়ে মামলার ২নং আসামী আশিকুরকে গ্রেফতার করে।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!