22 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » এবছর বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী

এবছর বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী

এবছর বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী

বিএনএ ঢাকা: বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেগম রোকেয়া পদক-২০২১ দেয়ার জন্য এ বছর পাঁচ নারীকে চূড়ান্তভাবে মনোনয়ন করা হয়েছে। তাদের মধ্যে একজন মরণোত্তর এ পদকে ভূষিত হচ্ছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামি ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কাছ থেকে সম্মাননা গ্রহণ করবেন তারা।

এবার রোকেয়া পদকে মনোনীত হয়েছেন কুমিল্লার অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা (নারী শিক্ষা) ও শামসুন্নাহার রহমান পরাণ (মরোণোত্তর, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন)।

কুষ্টিয়ার গবেষক ড. সারিয়া সুলতানা (পল্লী উন্নয়ন), যশোরের অর্চনা বিশ্বাস (নারী অধিকার প্রতিষ্ঠা), মুন্সিগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা (সাহিত্য ও সংস্কৃতি)।

প্রত্যেককে ৪ লাখ টাকার চেক, রেপ্লিকাসহ ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণ পদক ও সম্মাননাপত্র দেয়া হবে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!