বিএনএ, ঢাকা : এই সরকারই নির্বাচনি সরকার হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৭ই নভেম্বর) সকালে নেত্রকোণা সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এসময় প্রেস সচিব আরও বলেন, ‘ফেব্রুয়ারীর নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। ঠেকানোর সাধ্য কারো নেই। আমরা মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন করবো। সারাদেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর।’
কোনো কোনো মিডিয়া টক শো গরম করার জন্য কাউকে কাউকে ডেকে এনে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন প্রেস সচিব। তিনি বলেন, মিথ্যা বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

