26 C
আবহাওয়া
৮:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন দক্ষিণ আফ্রিকার

এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন দক্ষিণ আফ্রিকার


বিএনএ, বিশ্ব ডেস্ক  : অবরুদ্ধ গাজায় বেসামরিকদের উপর হামলা ও ‘হত্যাযজ্ঞের’ পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।  তেল আবিব থেকে সব কূটনীতিক প্রত্যাহার করে নিয়েছে দেশটি।

আল জাজিরার  খবরে বলা হয়েছে, গত ২ নভেম্বর ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে বাহরাইনে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে দেশটি তেল আবিবের সাথে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক স্থগিতের ঘোষণা দেয়।

৩১ অক্টোবর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে বলিভিয়া দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা খুম্বুদজো এনতশাভেনি জানিয়েছেন, তেল আবিবে নিযুক্ত সব কূটনীতিককে জরুরি পরামর্শের জন্য প্রিটোরিয়ায় ফিরে যেতে বলা হয়েছে।

এদিকে, কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার ঘটনাকে ‘স্বাভাবিক’ বলে দাবি করেছেন সাউথ আফ্রিকান পররাষ্ট্রমন্ত্রী। যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার কোনো রাষ্ট্রদূত নিযুক্ত নেই।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ