25 C
আবহাওয়া
১০:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » আর্জেন্টিনা ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের

আর্জেন্টিনা ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের

আর্জেন্টিনা ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের

বিএনএ, স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এ মাসে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৭ নভেম্বর কলম্বিয়া এবং ২২ নভেম্বর ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ ফার্নান্দো দিনিজ।

চোটের কারণে দলে নেই কাসেমিরো ও নেইমার। গত সপ্তাহে হাটুতে অস্ত্রোপচার হয়েছে নেইমারের। আগামী বছর জুনে কোপা আমেরিকা দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে এই ফরোয়ার্ডের। আর হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়ে প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন কাসেমিরো।

প্রথমবারের ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড এন্ড্রিক ফেলিপে।

১৯৯৪ সালে রোনালদো লিমার পর সর্বকনিষ্ঠ হিসেবে সিনিয়র দলে ডাক পেলেন এন্ড্রিক। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের জার্সিতে খেলছেন এই তরুণ। আগামী বছরের জুনে যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে।

দিনিজের দলে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার অ্যান্টনির।

আরও পড়ুন:

এবার লেবানন থেকে হামাসের রকেট হামলা

বাছাইয়ে চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক হারে ৭ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। চার ম্যাচই জিতে শীর্ষে আর্জেন্টিনা। ব্রাজিলে সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তিনে উরুগুয়ে।

ব্রাজিল দল
গোলরক্ষক: এদেরসন, অ্যালিসন, লুকাদ পেরি।

রক্ষণভাগ: ব্রেমার, মারকুইনহোস, নিনো, গ্যাব্রিয়েল, কার্লোস অগোস্তো, এমারসন রয়েল, রেনান লোদি।

মধ্যমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইস, জয়েলিনটন, রাফায়েল ভেইগা, রদ্রিগো।

আক্রমণভাগ: এন্ড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, জোয়াও পেদ্রি, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পউলিনহো, পেপে, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা