23 C
আবহাওয়া
১১:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » এবার লেবানন থেকে হামাসের রকেট হামলা

এবার লেবানন থেকে হামাসের রকেট হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : এবার লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে  হামাস। সোমবার (৬ নভেম্বর) হামাসের আল কাসাম ব্রিগেডের লেবানন শাখা টেলিগ্রামে এক বিবৃতিতে  এ তথ্য  জানান।  আর জাজিরা এ তথ্য জানায়।

সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে হামাসের কাসাম ব্রিগেডের লেবানন শাখা বলেছে, তারা উত্তর ইসরায়েলে নাহারিয়া এবং হাইফা শহরের দক্ষিণ উপকণ্ঠে ১৬টি রকেট নিক্ষেপ করেছে।

তারা জানায়, গাজায় চালানো ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার প্রতিশোধ নেয়ার জন্য ইসরায়েলে রকেট ছোঁড়া হয়েছে।’

অন্যদিকে ইসরায়েল জানায়, তারা এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে প্রায় ৩০টি রকেট নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। মাইক্রোব্লগিং সাইট এক্সে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘যে স্থান থেকে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে সেদিকে গোলাবর্ষণ করছে আইডিএফ।’

চলতি বছরের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ইহুদিবাদী শাসকদের নির্বিচার আগ্রাসনে গাজায় মাত্র একমাসে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা