23 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা

বিএনএ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় স্কুল প্রাঙ্গনেই মাহবুবুব রহমান তন্ময় (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে বহিরাগত দুর্বৃত্তরা। রোববার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমিতে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র পৌর এলাকার ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে।

জানা যায়, আলহেলাল ইসলামি একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় ও প্রবেশপত্র বিতরণ করা হচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয় প্রাঙ্গণে তিন কিশোর ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে মাহবুবুরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। মুমূর্ষু অবস্থায় বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুরকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের আটকে জোর অভিযান অব্যাহত রয়েছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী