23 C
আবহাওয়া
৬:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের পৌছে দিচ্ছে পুলিশ

কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের পৌছে দিচ্ছে পুলিশ

কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের পৌছে দিচ্ছে পুলিশ

বিএনএ কক্সবাজার: গণপরিবহন ধর্মঘটের কারণে  কক্সবাজারে বেড়াতে এসে আটকা পড়েছে হাজারো পর্যটক। আর আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম পৌঁছে দিচ্ছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে কক্সবাজার পুলিশ লাইনে ১৫টি নিজস্ব বাস দিয়েছে পুলিশ। ইতোমধ্যে ২টি বাসে ৯৩ জন পর্যটককে চট্টগ্রাম নগরীর দামপাড়া পর্যন্ত পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার বিকেল ১টি বাসে ৪৬ জন এবং রাতে অপর বাসে ৪৭ জন পর্যটক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়েছে বাস ২টি।

কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, কক্সবাজার জেলা পুলিশ বিনা খরচে নিজস্ব বাসে করে আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এখন পর্যন্ত দুইটি বাসে করে ৯৩ জন পর্যটক কক্সবাজার ত্যাগ করেছেন। আরও ১৩টি বাস রয়েছে যেগুলোতে বাকিদের পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, যারা কক্সবাজারে বেড়াতে এসে আটকে গেছেন তাদেরকে জেলা পুলিশের নিজস্ব পরিবহনে বিনা খরচে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেয়া হবে। এজন্য যারা ফিরতে ইচ্ছুক তাদের কক্সবাজার পুলিশ লাইনে এসে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। এদিকে, জরুরি কাজ থাকায় পর্যটকের অনেকেই বিমানে করে কক্সবাজার ত্যাগ করছেন।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন, মালবাহী ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। ফলে সারা দেশের মতো পর্যটন নগরী কক্সবাজারেও এই প্রভাব পড়ে। বন্ধ ঘোষণা করা হয় দূরপাল্লার বাস চলাচল।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!