26 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সেপ্টেম্বরে সড়কে মৃত্যু ৪২৬

সেপ্টেম্বরে সড়কে মৃত্যু ৪২৬

সেপ্টেম্বরে সড়কে মৃত্যু ৪২৬

বিএনএ, ঢাকা: গত মাসের ৩০ দিনে দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে; এতে ৪২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮১৩ জন। নিহতদের মধ্যে ৪২ শতাংশই বাইক আরোহী। সোমবার (৭ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন এই তথ্য দিয়েছে।

রোড সেফটির প্রতিবেদন বলছে, গত মাসের ৩০ দিনে দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে; এতে ৪২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮১৩ জন।

এর মধ্যে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৪১.৮৩ শতাংশ। আর নিহতদের মধ্যে বাইক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭৯ জনের, যা মোট মৃত্যুর হিসেবে ৪২ শতাংশ।

দেশের নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

তারা জানায়, নিহতদের মধ্যে নারী ৬১ এবং শিশু ৫৩ জন; এছাড়া ৯৭ জন পথচারী মারা গেছেন, যা মোট নিহতের ২২ দশমিক ৭৬ শতাংশ।

এ সময় ৫৪ জন যানবাহনের চালক ও সহকারীও নিহত হয়েছেন, এই হিসেব হল মোট মৃত্যুর ১১ দশমিক ৬৭ শতাংশ।

প্রায় চারশ সড়ক দুর্ঘটনার মধ্যে ১৬২টি বা ৪১ দশমিক ৩২ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে।

এছাড়া ১৪৪টি আঞ্চলিক সড়কে, ৪৭টি গ্রামীণ সড়কে, ৩৪টি শহরের সড়কে এবং ৫টি দুর্ঘটনা অন্যান্য জায়গায় হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি