27 C
আবহাওয়া
৭:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা: বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৭ অক্টোবর)  প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে লাল-সবুজের বোলারদের আধিপত্যের মাত্র ১৫৬ রানের মধ্যেই গুঁটিয়ে যায় আফগানিস্তানের ম্যাচ। পরে ৯২ বল বাকি থাকতেই ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ।

শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৭ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে আফগানিস্তান।

জবাব দিতে নেমে শুরুতে দুই উইকেট হারায় বাংলাদেশও। তিনে নামা মেহেদি হাসান মিরাজ ও চারে নামা নাজমুল শান্ত ওই ধাক্কা সামলে দলকে জয়ের পথে নিয়ে যান। জয় থেকে সামান্য দূরে থাকার সময় ফিফটি করে মিরাজ ফেরেন ড্রেসিংরুমে। কিন্তু তার আরেক সহযোগী শান্ত ফিফটি করে ম্যাচ জিতিয়ে ফেরেন। তিনি অপরাজিত থাকেন ৫৯ রানে।

৫৭ রান করে ও তিন উইকেট পেয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন মিরাজ।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী