29 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর বাড্ডায় ছাত্রীর আত্মহত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে জামিয়া আক্তার রিয়া (১৭) নামে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন। শুক্রবার (৬ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।

জামিয়া আক্তার রিয়া খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বাসা থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের মা শাহানাজ বেগম বলেন, রিয়া তার কলেজ পরীক্ষায় রেজাল্ট খারপ করেছে। আর হয়তো সেই কারণেই সে এমনটা করেছে। এছাড়া তো কোনো কারণ দেখছি না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের