28 C
আবহাওয়া
১১:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির পাঁচ শতাধিক নেতকর্মীকে গুম করা হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির পাঁচ শতাধিক নেতকর্মীকে গুম করা হয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল

বিএনএ,ঢাকা: বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে গুম এবং হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বুয়েট-শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ অভিযোগ করেন তিনি। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এসব কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সুদূরপ্রসারী, একটি আধিপত্যবাদী চক্রান্ত। আমরা দেখেছি আজকে এ সরকার আধিপত্যবাদের তাঁবেদারি করছে। পুতুল সরকারে পরিণত হয়েছে তারা।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শুধু আজকে নয়, ১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত একই ভূমিকা পালন করে। বাংলাদেশকে একটা তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে গণতন্ত্রের একটা মোড়ক লাগিয়ে এবং গণতন্ত্রের কথা বলে তারা একই কায়দায় সেই একদলীয় শাসন ব্যবস্থা ও তাঁবেদার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

এ সরকারকে অবশ্যই সরে যেতে হবে এবং জনগণের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে দাবি করে ফখরুল বলেন, এই সরকারের কীর্তি বর্ণনা করে আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। কারণ বলার কোনো জায়গা নেই। এ কয়েক বছরে বাংলাদেশকে তারা পুরোপুরি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। কোথাও কোনো জবাবদিহি নেই, কোথাও কোনো ন্যায়বিচার নেই। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।

অনুষ্ঠানে আয়োজক সংগঠন অ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু সভাপতিত্ব করেন।

বিএনএ নিউজ/শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে