31 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ট্রায়ালে সফল রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন

ট্রায়ালে সফল রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন


বিএনএ, বিশ্বডেস্ক : মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার বিজ্ঞানীরা তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল হয়েছে। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দেন।

নতুন ভ্যাকসিনটির নাম এন্টারোমিক্স, যা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে এই প্রযুক্তি ব্যবহারের পর বিশ্বব্যাপী এটি পরিচিতি পেয়েছে। ভ্যাকসিনটি মানব শরীরের কোষগুলোকে প্রোটিন তৈরিতে প্রশিক্ষণ দেয়, যা ক্যানসার কোষগুলোকে আক্রমণ করে।

ভ্যাকসিনটি তিন বছরের প্রাক-ক্লিনিকাল পরীক্ষায় নিরাপদ প্রমাণিত হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, বারবার ডোজ দেওয়ার পরেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সবচেয়ে উল্লেখযোগ্য ফল হলো— ক্যানসারের ধরনভেদে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমেছে বা তাদের বৃদ্ধি অনেক ধীর হয়েছে। এছাড়া ভ্যাকসিন নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রথমে এই ভ্যাকসিন কোলন ক্যানসার চিকিৎসায় ব্যবহার করা হবে। পাশাপাশি বিজ্ঞানীরা গ্লিওব্লাস্টোমা (দ্রুত বর্ধনশীল মস্তিষ্কের ক্যানসার) এবং বিভিন্ন ধরনের মেলানোমা (গুরুতর ত্বক ও চোখের ক্যানসার) চিকিৎসার জন্যও নতুন ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী