25 C
আবহাওয়া
৮:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চীনে সুপার টাইফুন ইয়াগি’র আঘাতে ২ জনের মৃত্যু

চীনে সুপার টাইফুন ইয়াগি’র আঘাতে ২ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে সুপার টাইফুন ইয়াগি’র আঘাতে অন্তত দু’জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ৯২ জন। শনিবার (৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) জনপ্রিয় অবকাশ কেন্দ্র হাইনানে ইয়াগি আঘাত হেনেছে।

স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ‘শক্তিশালী টাইফুন ইয়াগি ভারি বৃষ্টি ও দমকা বাতাসসহ হাইনানে আঘাত হানার কারণে অন্তত দুজন প্রাণ হারিয়েছে। এছাড়া ৯২ জন আহত হয়েছে।’

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বলেছে, ঘন্টায় ২৩০ কিলোমিটারেরও বেশি বেগে বয়ে যাওয়া ইয়াগি’র কারণে গাছপালা উপড়ে গেছে। প্রায় চার লাখ ৬০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।

দ্বীপটির হাইকোর প্রধান বিমানবন্দর শনিবার ৩টা পর্যন্ত বন্ধ থাকছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে ফিলিপাইনে ইয়াগি’র আঘাতে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে। এটি আরো শক্তি সঞ্চয় করে দক্ষিণ চীনে আঘাত হানার পর এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ইয়াগি ইউনেস্কো ঘোষিত ভিয়েতনামের ঐতিহ্যবাহী বিখ্যাত স্থান হ্যালং বে’র আশেপাশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যঞ্চলে আঘাত হানতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত