33.1 C
আবহাওয়া
১২:৩০ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আয়কর ভবনে আগুন

চট্টগ্রামে আয়কর ভবনে আগুন

চট্টগ্রামে আয়কর ভবনে আগুন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে আয়কর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরের আগ্রাবাদে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। জানা যায় নি ক্ষতির পরিমাণ।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, আয়কর ভবনের নিচতলায় কয়েকটি গাড়ি পার্কিং করা ছিল। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এসময় একটি গাড়ি পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের ৭টি গাড়ি ঘটনাস্থলে যায়। সেখানে প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে তিনি জানান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার