27 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা নেয়ার অভিযোগে আটক ২

ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা নেয়ার অভিযোগে আটক ২


বিএনএ,কক্সবাজার :কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় দুইজনকে আটক করেছে জেলা প্রশাসন। রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া স্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আশরাফ আলি ও স্বাস্থ্য সহকারী হাসান মুরাদ সিদ্দিকি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, বানিয়ারছড়া এলাকায় গুদাম এবং বিভিন্ন দোকান থেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দুই ব্যক্তি টাকা আদায় করছে এই ধরনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে দেখা যায় তারা দুজনই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা। তারা যেভাবে দোকান থেকে টাকা নেয় এটা বেআইনি।

তিনি আরও জানান, ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে উত্তোলনকৃত টাকা এবং তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর তাদের হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন দত্ত বলেন, দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী