23 C
আবহাওয়া
১০:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে পাহাড় ধসে আহত ১, শাটল ট্রেন বন্ধ

চবিতে পাহাড় ধসে আহত ১, শাটল ট্রেন বন্ধ


বিএনএ, চবি: কযেকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ১জন আহত হয়েছে। এছাড়া জলাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ রয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির পুরাতন ক্যান্টিনের পাশে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ঐ বাড়িটি ভেঙে গেছে। এসময় পাহাড় ধসের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে রাস্তার উপরে পড়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়াতে রাস্তা বন্ধ হয়ে আছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর এলাকায় একটি পাহাড় ধসে পড়েছে। অন্যদিকে ব্যবসায় প্রশাসন অনুষদ সংলগ্ন রাস্তায় গাছ পড়ে তাঁর ছিঁড়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের গোলপুকুর পাড়ে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে আছে।

শাটল ট্রেন বন্ধ ও পাহাড় ধসের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, গতরাতের ভারি বৃষ্টিতে রেললাইনের উপর পানি উঠে যাওয়ায় শাটল আপাতত বন্ধ রাখা হয়েছে। পানি নেমে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তিনি আরো বলেন শাহী কলোনিতে একটি বসতবাড়ির উপর পাহাড় ধসে পড়েছে। এতে একজন মাথায় আঘাত পেয়েছে। সবকিছু স্বাভাবিক করতে আমরা কাজ করছি।

 

বিএনএ/ সুমন বাইজিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী