26 C
আবহাওয়া
১:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে বিদ্যালয় ভবনের পাইলিং স্ট্যান্ড ভেঙে নিহত ২

কক্সবাজারে বিদ্যালয় ভবনের পাইলিং স্ট্যান্ড ভেঙে নিহত ২


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন বিদ্যালয় ভবনের পাইলিং স্ট্যান্ড ভেঙ্গে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ইউনিয়নের গাবতলী বাজার এলাকার লাল মিয়ার ছেলে সুলতান আহমদ (৫০) ও একই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫)।

স্থানীয়দের বরাতে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বলেন, বিকালে স্থানীয়রা জড়ো হয়ে নির্মাণকাজ দেখছিলেন। এ সময় পাইলিং কাজে ব্যবহৃত স্ট্যান্ড ভেঙে তাদের ওপর পড়ে। এতে দুইজন গুরুতর আহত হন। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

চকরিয়া থানার পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী