25 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনাঃ চট্টগ্রামে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৮

করোনাঃ চট্টগ্রামে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৮

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। যাদের ৩ জন নগরের বাকি ৫ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ৯২৮ জন। তারমধ্যে ৫৬৩ জন নগরের ও ৩৬৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৯ হাজার ৫৮৮ জনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬৬ হাজার ৩৭৫ জন নগরের বাসিন্দা ও ২৩ হাজার ৫৮৮ জন বিভিন্ন উপজেলার।

শুক্রবার (৬ আগস্ট) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। কক্সবাজারসহ চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১০ টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে সর্বমোট ২ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা হয়।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪২৫ জনের নমুনা পরীক্ষা করা হলে নগরের ৫৫ ও উপজেলার ১৪১ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে (বিআইটিআইডি) ৫৯৭ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ৯২ ও উপজেলার ৭০ জন জীবাণুবাহক পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫১৯ জনের নমুনা পরীক্ষা করা হলে নগরের ১২৫ ও উপজেলার ৯৩ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩৪ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ৪৬ ও উপজেলার ১৮ জন জীবাণুবাহক পাওয়া গেছে।

নমুনা সংগ্রহের পরপরই ফলাফল প্রদানকারী এন্টিজেন টেস্টে ১১৯ জনের মধ্যে ২২ জন জীবাণুবাহক বলে জানানো হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরের ১৮ জন ও উপজেলার ৪ জন। চট্টগ্রাম নগরীতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহকারী কয়েকটি কেন্দ্রে এন্টিজেন টেস্ট করা হয়ে থাকে।

এদিকে বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৯০ নমুনা পরীক্ষা নগরের ৬০ জন ও উপজেলার ৭ জনের করোনা শনাক্ত হয়। শেভরন ল্যাবে ২৩৪ টি নমুনায় চট্টগ্রাম নগরের ৫৫ ও উপজেলার ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ১২৩ জনের নমুনা পরীক্ষায় নগরে ৪০ জন ও উপজেলার ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হন। মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৭ নমুনা পরীক্ষায় নগরে ১৯ জন আর উপজেলার ৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় নগরে ৫৩ জন ও উপজেলার ৭ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে কেবল ৯৭ টি এর মধ্যে উপজেলার ১০ জন করোনা পজিটিভ শনাক্ত হন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত