29 C
আবহাওয়া
৬:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » এপ্রিল বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় না: ফখরুল

এপ্রিল বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় না: ফখরুল


বিএনএ, ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মনে করে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব, এপ্রিল মাস বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় না।

শনিবার (৭ জুন) ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যে সময় নির্ধারণ করা হয়েছে তা বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। কারণ তখন প্রচণ্ড গরম, ঝড় ও বৃষ্টির আশঙ্কা থাকে। রমজান, পাবলিক পরীক্ষাও আছে।’

‘সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনের প্রচারণা চালাতে হবে রোজার মাসে, যা খুব ডিফিকাল্ট হবে,’ বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের বরাবরই দাবি ছিল, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিলাম। জনগণের প্রত্যাশাও তাই ছিল। জনগণের এই প্রত্যাশা পূরণ হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং এটিই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত