27 C
আবহাওয়া
৭:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৫ জন হাসপাতালে ভর্তি

গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৫ জন হাসপাতালে ভর্তি

গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৫ জন হাসপাতালে ভর্তি

বিএনএ, ঢাকা: রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন)দিবাগত রাত আড়াইটার দিকে গ্যাস লাইনে বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- মো. সুমন ওরফে হেলাল (৪০), আব্দুর রশিদ (৬৫), মো. মামুন (৫০), মো. সোহেল (৩৫) ও মো. আনোয়ারুল (২১)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকা থেকে আগুন লাগার ঘটনায় দগ্ধ পাঁচজনকে আনা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ সোহেলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ , মোহাম্মদ মামুনের শরীরের ১২ শতাংশ দগ্ধ, মো. আনোয়ারুলের ২২ শতাংশ দগ্ধ , মো. হেলালের ১০ শতাংশ দগ্ধ ও আব্দুর রশিদের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে বলে জানান তিনি। এনামুল ও সোহেলের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে ৫ জনকে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী