31 C
আবহাওয়া
৫:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম-১০ আসনের তফসিল বৃহস্পতিবার

চট্টগ্রাম-১০ আসনের তফসিল বৃহস্পতিবার

চট্টগ্রাম-১০ আসনের তফসিল বৃহস্পতিবার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বৃহস্পতিবার (৮ জুন)। ওই দিনের ‘কমিশন সভায়’ চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) কমিশন সভার নোটিশ জারি করে ইসি।

এতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ২০তম কমিশন সভা বৃহস্পতিবার বেলা ১১টায় ইসির সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত রোববার (৪ জুন) শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মো. আফছারুল আমীন ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০/২ জুন ২০২৩ তারিখ অপরাহ্ণে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ আসনটি শূন্য হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। অর্থাৎ গত ২ জুন থেকে পরবর্তী ৯০ দিন হচ্ছে চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের সময়।

আফছারুল আমীন মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচিত তিনবারের এ সংসদ সদস্য সরকারের মন্ত্রীও ছিলেন। ২০২০ সাল থেকে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি চিকিৎসা নিয়েছেন দেশবিদেশে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী