29 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আরও ৬১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

আরও ৬১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা


বিএনএ, বিশ্বডেস্ক : নতুন করে ৬১ জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। নিষেধাজ্ঞা তালিকায় রয়েছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং জ্বালানি মন্ত্রী জেনিফার গ্রানহোমও। এছাড়া,  প্রথম সারির মার্কিন প্রতিরক্ষা এবং গণমাধ্যম কর্মকর্তাদের টার্গেট করে নতুন এ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মস্কো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে। এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নিষেধাজ্ঞার ফলে তালিকায় থাকা ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

রাশিয়ার রাজনৈতিক এবং জনপ্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিতেই পাল্টা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যেসব মার্কিনি রুশ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে তাদের বেশিরভাগই গণমাধ্যম, বিমান তৈরি এবং সামরিক শিল্পের প্রথম শ্রেণীর কর্মকর্তা।

রাশিয়া সম্পর্কে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একাধিক কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাশিয়া-ইউক্রেনে সংঘাতকে কেন্দ্র করে মস্কো এবং ওয়াশিংটন মাঝেমধ্যেই পরস্পরের  বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী