24 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন হ্যারি-মেগান

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন হ্যারি-মেগান

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন হ্যারি-মেগান

বিএনএ বিশ্বডেস্ক : এবার  দ্বিতীয় সন্তানের মুখ দেখলো মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারি দম্পতি। ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া রাজ পরিবারের এই শিশুকন্যাটি হলো প্রিন্সেস ডায়ানার নাতনি।

বিবিসি জানায়, শুক্রবার সকালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা হাসপাতালে এই কন্যাশিশুর জন্ম হয়েছে। মা এবং শিশু উভয়ই সুস্থ এবং ভালো আছেন বলে জানানো হয়েছে এক বিবৃতিতে । প্রিন্স হ্যারির মা এবং দাদির প্রতি শ্রদ্ধাস্বরূপ শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।

ব্রিটিশ রাজপরিবারে রানি দ্বিতীয় এলিজাবেথের ডাক নাম লিলিবেট। সেখান থেকেই রাখা হয়েছে ‘লিলিবেট’ নামটি। আর মাঝের নাম ‘ডায়ানা’ প্রয়াত প্রিন্সেস ডায়ানাকে স্মরণ করে রাখা।

লিলিবেটের ওজন সাত পাউন্ডের বেশি। স্ত্রী ও সদ্যজাত কন্যাকে নিয়ে প্রিন্স হ্যারি হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেছেন।

বিএ

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে