22 C
আবহাওয়া
৯:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ১২০ কোটি টাকার মাদকসহ আটক চার

কক্সবাজারে ১২০ কোটি টাকার মাদকসহ আটক চার


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া থেকে দেশের ইতিহাসে বৃহৎ মাদক ক্রিস্টালমেথ (আইস) এর সবচেয়ে বড় চালান জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জব্দ করা এসব আইসের ওজন ২৪ কেজি। এর আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা। এঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ মে) রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকা থেকে দেশের ইতিহাসে সর্ববৃহৎ আইসের চালান জব্দ করে র‍্যাব।

রাতে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল জআ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে আইসের একটি বড় চালান আসছে-এমন খবরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালান ২৪ কেজি আইস জব্দ করা হয়। জব্দ করা আইসের বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা। এঘটনায় কক্সবাজার কেন্দ্রিক আইস চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

এবিষয়ে রবিবার (৭ মে) দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার সদর দপ্তরে একটি প্রেস ব্রিফিং করা হবে।

বিএনএনিউজ/এইচএম ফরিদুল আলম শাহীন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!