24 C
আবহাওয়া
৩:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » লেক্সাস বিস্কুটের প্যাকেটে মিলল ইয়াবা

লেক্সাস বিস্কুটের প্যাকেটে মিলল ইয়াবা


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা করেছে। শনিবার (৬ মে) সন্ধ্যায় রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের উত্তর পাশে মেইনরোড়ে সিএনজি গাড়ি তল্লাশি করলে, যাত্রীর ব্যাগে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেটে লুকানো এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারি আলমগীর (৪০)। সে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন এর পূর্বধেচুয়াপালং ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাক এর ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি আলমগীরকে আটক করা হয়েছে।সিএনজি নিয়ে যাত্রী সেজে যাওয়ার সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে লেক্সাস বিস্কুটের প্যাকেটে মিলল ৫ হাজার ইয়াবা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মেজবাহ।

বিএনএনিউজ/শাহিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী