29 C
আবহাওয়া
১:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » খালুর দুই চোখ উপড়ে পালালো যুবক

খালুর দুই চোখ উপড়ে পালালো যুবক


বিএনএ, যশোর : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যশোরে খালুর দুই চোখ উপড়ে ফেলে পালিয়েছে সাদ্দাম হোসেন নামে এক যুবক। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে যশোর শহরের বকচর করিম তেল পাম্প এলাকায় এই ঘটনা ঘটেছে।

আহত শহিদুল ইসলাম বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত সাদ্দাম শহরের বকচর করিম তেল পাম্প এলাকার শাহজামালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এই হামলা ঘটে।

শহিদুলের ছেলে বলেন, তার বাবা কৃষি কাজ করেন, আর খালাতো ভাই সাদ্দাম ট্রাক ড্রাইভার ও মাদকাসক্ত। ঘটনার রাতে সাদ্দাম হঠাৎ তার বাবার ওপর হামলা চালায়। ধারাল অস্ত্র দিয়ে দুই চোখে আঘাত করে পালিয়ে যায়। দ্রুত বাবাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

শহিদুলের মেয়ে মারুফা বলেন, তার বাবা ও প্রতিবেশী তৌহিদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছিল।

মারুফার দাবি, সাদ্দামের সঙ্গে তৌহিদের সখ্যতা ছিল ও তৌহিদের পরিকল্পনায় সাদ্দাম তার বাবার ওপর হামলা চালায়। তিনি দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে টিম মাঠে নেমেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী