31 C
আবহাওয়া
৩:৩৫ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » গুলিস্তানে বিস্ফোরণ: সহযোগিতা চাইলেন প্রশাসন

গুলিস্তানে বিস্ফোরণ: সহযোগিতা চাইলেন প্রশাসন


বিএনএ, ঢাকা: গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কাজের সকলের সহযোগিতা চাইলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মহিদ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, যে এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা। একটি ভবনের সঙ্গে অন্য ভবন একেবারেই লাগোয়া। একই সঙ্গে এই ভবনে আশেপাশে কয়েকটি ব্যাংক রয়েছে। যে কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার কাজ চালাতে হচ্ছে।
এখন পর্যন্ত কত জনের হতাহতের ঘটনা ঘটেছে এই ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে সঠিক তথ্য দেয়া সম্ভব নয়। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে এ পর্যন্ত ১৫ জন মানুষ নিহত হয়েছে।
ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে আহাজারি ও কান্নায় শোকের ছায়া নেমে পড়েছে। ভয়াবহ অবস্থা হাসপাতালে।
বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫