29 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা বিষয়ক সেমিনার

চবিতে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা বিষয়ক সেমিনার


বিএনএ, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জলবায়ু পরিবর্তন ও এর ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যৌথভাবে এটি আয়োজন করে চবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ ও বহুজাতিক প্রতিষ্ঠান রেকিট।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ.কে. খান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেকিটের সাসটেইনেবলিটি গ্রুপের প্রধান ডেবিট ক্রফট। বিশেষ অতিথি ছিলেন রেকিট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সাপ্লাই ডিরেক্টর প্রদীপ কৃষ্ণমূর্তি, রেকিটের রিজিয়নাল এনভায়রনমেন্টাল হেড নিলেশ মেহতা, সাপ্লাই ডিরেক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন, চট্টগ্রাম ফ্যাক্টরির ব্যবস্থাপক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ও সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ড. সুমন বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষার্থী কাবেরি দাশ ও অঞ্চিতা বড়ুয়া।

অনুষ্ঠানে জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় রেকিটের ভূমিকা ও কর্মপন্থা উপস্থাপন করেন সংশ্লিষ্টরা। তারা বলেন, ২০৪০ সালের মধ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল প্যাকেজিং পদ্ধতি চালু করবে রেকিট। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচক ডেভিড ক্রফট।

বিএনএ/ সুমন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত