26 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পাবনায় ‘মাদক সম্রাজ্ঞী’ কাউন্সিলর গ্রেপ্তার

পাবনায় ‘মাদক সম্রাজ্ঞী’ কাউন্সিলর গ্রেপ্তার

পাবনায় ‘মাদক সম্রাজ্ঞী’ কাউন্সিলর গ্রেপ্তার

বিএনএ, পাবনা: পাবনার আটঘরিয়ায় মাদক মামলার আসামি ও পৌরসভার নারী কাউন্সিলর শারমীন আক্তার সিমাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরসভার দেবোত্তর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শারমীন আক্তার সিমা আটঘরিয়া পৌরসভার দেবোত্তর মহল্লার জিল্লুর রহমানের মেয়ে এবং পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর।

আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, গ্রেপ্তার হওয়া শারমিন আক্তার সিমা একজন চিহিৃত মাদক কারাবারি ও মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত।

তিনি জানান, ২০১৪ সালে রংপুর জেলার কাউনিয়া থানায় তার নামে মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। সেই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সিমাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী